সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনপ্রিয় রেস্তোরাঁটি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৯ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
পদসংখ্যা: ০৬টি
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: ফোন কল গ্রহণ করা এবং সোশ্যাল মিডিয়ায় গ্রাহকদের উত্তর দেওয়া, অর্ডার রেকর্ড, বিক্রয়ের তথ্য এবং গ্রাহক ডেটাবেস রক্ষণাবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: রেস্তোরাঁয়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১২,০০০-১৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২৬