Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মে ২০২৬
০৮:৩৬ অপরাহ্ন

হেপাটাইটিস ‘এ’ হওয়ার কারণ, লক্ষণ ও প্রতিরোধ

অনলাইন ডেস্ক Hepatitis 'A'

হেপাটাইটিস ‘এ’ একটি ভাইরাসজনিত লিভার সংক্রমণ, যা সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিচর্যা ও স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

হেপাটাইটিস ‘এ’ ভাইরাস সাধারণত নিচের কারণে ছড়ায়

দূষিত খাবার ও পানি: ভাইরাসযুক্ত পানি বা খাবার খেলে সংক্রমণ হতে পারে। বিশেষ করে অপরিষ্কার পানি, রাস্তার অস্বাস্থ্যকর খাবার এবং ভালোভাবে না ধোয়া ফল ও সবজি।

অপরিষ্কার পরিবেশ: টয়লেট ব্যবহারের পর হাত ভালোভাবে না ধুলে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ: আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস বা ঘনিষ্ঠ সংস্পর্শ থেকেও সংক্রমণ হতে পারে।

অস্বাস্থ্যকর খাবার প্রস্তুত: খাবার প্রস্তুতকারকের হাতে জীবাণু থাকলে তা খাবারের মাধ্যমে অন্যদের শরীরে প্রবেশ করতে পারে।

হেপাটাইটিস ‘এ’রোগটির সাধারণ লক্ষণগুলো, জ্বর, দুর্বলতা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, পেটব্যথা, চোখ ও প্রস্রাব হলুদ হয়ে যাওয়া (জন্ডিস) ।

হেপাটাইটিস ‘এ’ প্রতিরোধে করণীয়

বিশুদ্ধ পানি পান করা, খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া, অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা, ফল ও সবজি ভালোভাবে ধুয়ে খাওয়া, প্রয়োজন অনুযায়ী হেপাটাইটিস ‘এ’ টিকা গ্রহণ করা।

চিকিৎসকদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে হেপাটাইটিস ‘এ’ কয়েক সপ্তাহের মধ্যে সেরে যায়। তবে শিশু, বয়স্ক ও লিভারের রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news