Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা

রাজশাহী প্রতিনিধি:- Attack on youth

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আশিকুর রহমান রাফি (৩৭) নামে এক যুবকের ওপর হামলা, মারধর ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে) বর্ণালীর মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

 জানা যায়, কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা ইব্রাহিম হোসেন নাঈম, রুনা, রুমা ও মৃদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে চলছে। একই এলাকার রাফি একাধিকবার মাদক ব্যবসার প্রতিবাদ করে। স্থানীয়দের পক্ষ থেকেও অভিযুক্তদের একাধিকবার সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা বন্ধ না করে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে।

সেই সূত্র ধরে অভিযুক্তরা রাফির উপর হামলা চালিয়ে মারধর এবং তার কাছে থাকা গরু কেনার নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা এবং একটি টেকনো স্পার্ক ১০ প্রো মোবাইল ফোন ছিনিয়ে নেয় ।

পরবর্তীতে রাফি চিৎকার স্থানীয়রা এগিয়ে আসে , এ সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। রাফি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা জানান, তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news