Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ মে ২০২৬
০৪:৫৬ অপরাহ্ন

মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা, ১২ জেলে অপহরণ

অনলাইন ডেস্ক Pirates attack fishing trawler, kidnap 12 fishermen

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছধরার সময় জেলেদের ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় ১২ জন জেলেকে অপহরণসহ একটি ট্রলার নিয়ে যায় তারা।

বুধবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর সুন্দরবন-সংলগ্ন কটকা খাল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার ১২ জন জেলের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তারা হলেন- মো. মাসুম, মো. ইব্রাহিম, ইয়াসিন, মো. হোসেন, তাওহীদ, মো. সেলিম, মো. কামাল হোসেন, মো. জাকির মুন্সি, মো. হানিফা, হৃদয়, সুমন ও মো. ইয়াসিন।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল (মঙ্গলবার) রাতে বলেশ্বর নদীতে সুন্দরবন-সংলগ্ন কটকা নামক এলাকায় কয়েকটি ট্রালরের জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ তাদের ওপর হামলা চালায় জলদস্যুরা। পরে মাছ ধরার একটি কাঠের তৈরি ট্রলারসহ মোট ১২ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। তবে এখন পর্যন্ত অপহরণের শিকার ওই জেলেদের অবস্থান সম্পর্কে জানা যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মাছ শিকার করতে যাওয়া ১২ জন জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে। তবে কোথায় নিয়ে গেছে এবং কোন জলদস্যুরা অপহরণ করছে তা কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news