Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এলএনজি নির্ভরতা কমাতে কামতা গ্যাস ফিল্ডে নতুন কূপ খনন শুরু

অনলাইন ডেস্ক Drilling of new wells begins in Kamata gas field to reduce LNG dependency

পেট্রোবাংলার আওতাধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃক গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত কামতা গ্যাস ফিল্ডে নতুন মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ (বুধবার) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ খনন কাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিজিএফসিএল কর্তৃক তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন শীর্ষক প্রকল্প নেওয়া হয়। গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির ডিপিপি অনুমোদন লাভ করে। ২০ ফেব্রুয়ারি প্রশাসনিক আদেশ অনুযায়ী প্রকল্পের মোট ১ হাজার ২৫৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে, যার মধ্যে জিওবি অর্থায়ন ৮৭২ দশমিক ২০ কোটি টাকা এবং বিজিএফসিএলের নিজস্ব অর্থায়ন ৩৮২ দশমিক ৮০ কোটি টাকা।

প্রকল্পের আওতায় তিতাস গ্যাস ফিল্ডে ৩টি এবং কামতা ফিল্ডে ১টি কূপ খনন করা হবে। এছাড়া গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণ, প্রসেস প্লান্ট স্থাপন এবং বৈদেশিক পরামর্শক নিয়োগসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ২০২৭ সালের জুনের মধ্যে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু কামতা-২ কূপ থেকেই দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

বর্তমানে তিতাস-২৮ নম্বর কূপের খনন কার্যক্রম সমাপ্তির পথে এবং কামতা-২ নম্বর কূপের খনন কার্যক্রম শুরু করা হচ্ছে। তিতাস-২৮ নম্বর কূপের খনন কার্যক্রম সমাপ্ত হলে তিতাস-২৯ নম্বর কূপের খনন কার্যক্রম শুরু করা হবে।



এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news