Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

‘রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’ ঃ রাসিক প্রশাসক

বিজয় বাংলা 'I want to reshape Rajshahi city': RASIC administrator

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে রাজশাহী  মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, যানজট ও অটোরিক্সা নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা সংযোজন, ফুটপাত দখলমুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাজশাহীর উন্নয়নে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাকে নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। ইতোমধ্যে থমকে থাকা উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতায় আমি রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

রাসিক প্রশাসক বলেন, ড্রেন পরিস্কারকরণ, রাস্তার খানাখন্দ মেরামত, মশক নিধন, ওয়ার্ড পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নগরজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে।

সভায় রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরোসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news