Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গভীর গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক Death of siblings

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলার খয়েরবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছে- ওই গ্রামের শাহীন হোসেনের পাঁচ বছর বয়সী মেয়ে সাবিয়া ও চার বছর বয়সী ছেলে সিয়াম। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া পুকুরসদৃশ গভীর গর্তে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. আলিফ নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরে বিষয়টি থানাকে জানানো হয়।

ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক শাপলা বেগম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news