Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ মে ২০২৬
০৯:২৫ অপরাহ্ন

রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের নতুন কুড়ি স্পোর্টসের ফল

নিজস্ব প্রতিবেদক : New Twenty Sports Results

শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ আঞ্চলিক পর্যাযের নতুন কুড়ি স্পোর্টস মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টের বালক বালিকা ফুটবল,কাবাডি,দাবা ও এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার (২০মে) আঞ্চলিক পর্যাযের ফুটবল বালক বিভাগের সেমিফাইনাল খেলায় নওগাঁ জেলা ২-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে তামিম ও ওবাইদুল ১টি করে গোল করে। অন্য খেলায় বগুড়া জেলা ট্রাইব্রেকাওে ৪-৩ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বালিকা বিভাগে স্বাগতিক রাজশাহী সাকিবার হ্যাট্রিকের সুবাদে ৩-০ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে সাকিবা একাই ৩টি গোল করে। অন্য খেলায় বগুড়া জেলা ১-০ গোলে নাটোর জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে খুসি জয়সুচক গোলটি করে। কাবাডি বালক বিভাগে রাজশাহী ৫২-১৫ পয়েন্টে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ৩৪-৯ পয়েন্টে সিরাজগঞ্জ হারিয়ে ফাইনালে উঠে। বালিকা বিভাগে জয়পুরহাট ৩০-১৭ পয়েন্টে পাবনাকে ও রাজশাহী ২৮-৬ পয়েন্টে নওগাঁ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। দাবা বালক বিভাগে রাজশাহীর ইলহাম চ্যাম্পিযন ও বালিকা বিভাগে পাবনার আরিশা চ্যাম্পিয়ন হয়েছে। এ্যাথলেটিক্সসে বালক ১০০ মিটারে সিরাজগঞ্জের সুমন শেখ ১ম, বালিকা বিভাগে নওগাঁর মুনি ১ম, বালক ২০০ মিটাওে নাটোরের আমান ১ম ও বালিকাতে চাঁপাইনবাগঞ্জ এর বিজলী রানী ১ম স্থান অধিকার করেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news