Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোমস্তাপুরের চৌডালা ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।। Union Parishad budget meeting held

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার ৭নং চৌডালা ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতের আয়-ব্যয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৭ নং চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব। বাজেট উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম। তিনি বাজেটের বিভিন্ন খাতের আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। উপস্থাপিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৪ লাখ ১ হাজার ৬০০ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩৪ লাখ ১ হাজার ৬০০ টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে না। অন্যদিকে উন্নয়ন খাত সহ সর্বমোট আয় ধরা হয়েছে ৩ কোটি ১৫ লক্ষ্য ৩ হাজার ৯৬৪ টাকা এবং সর্বমোট বায় ধরা হয়েছে ৩ কোটি ১১ লক্ষ্য ৬৩ হাজার ৯৬৪ টাকা। উদ্বৃত্ত থাকবে বলে সভায় জানানো হয়, ৭ নং চৌডালা ইউনিয়ন পরিষদে নতুন করে কোনো প্রকার ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে না। পূর্বের ট্যাক্স বহাল থাকবে। ট্যাক্স বৃদ্ধি না হওয়ায় উপস্থিত সদস্য ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। এসময় ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বাজেটের বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা শেষে জনগণের অংশগ্রহণমূলক মতামতের ভিত্তিতে বাজেট অনুমোদনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news