Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মুক্তার হোসেন,গোদাগাড়ী (রাজশাহী): Courtesy meeting and exchange of views with the Youth Party

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য যোগদানকৃত ইসরাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২১ মে) গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে যুবদল নেতৃবৃন্দ নবাগত ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ফুল দিয়ে বরণের পর তারা উপজেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় যুবদল নেতৃবৃন্দ উপজেলার যেকোনো ইতিবাচক, জনকল্যাণমূলক এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সকল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত ইউএনও ইসরাত জাহানও উপজেলার সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ডালিম এবং রাজশাহী জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা রাকিব রাজিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রজব আলী, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, সদস্য মোস্তাফিজুর রহমান হিমেল, আব্দুর রশিদ, রবিউল ইসলাম, আতিকুর রহমান টোটন, ওমর ফারুক মিলন, আক্তারুজ্জামান সুমন, জিয়াউর রহমান, শামীম হোসেন, মো. শহীদ, মো. ইউনুস, ইউসুফ আহমেদ জীবন, এসারুল হক, জুয়েল রানা, কামাল হোসেন, আরিফুজ্জামান তৌসিফ ও মো. মাসুমসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news