Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ মে ২০২৬
০৬:৩৬ অপরাহ্ন

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : Demand for justice for rape and murder

রাজধানীর পল্লবীর শিশু রামিশাসহ দেশে ঘটে যাওয়া সব ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই স্লোগানে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা।  

শুক্রবার বিকেল ৪টায় শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। 

এসময় বক্তব্য দেন নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগম, সদস্য সচিব মনোয়ারা খাতুন,  সমাজসেবী ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম,  জেলা স্কাউটসের সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, কোল ক্ষুদ্র জাতিসত্তার নেত্রী রুমালী হাঁসদা, সচেতন নারী শওকত আরা আনজুম, লিপি রাই, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ অন্তর, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ। সঞ্চালনা করেন বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।

বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত শিশু ও নারী নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটতেই আছে। এতে দারুণভাবে উদবিগ্ন। এসব প্রতিহত করতে অপরাধীদের দ্রুত বিচার করতে হবে। আইনের সুশাসন বাস্তবায়ন করতে হবে। এসব অপরাধের প্রতিবাদ জানাতে যেকোন সময় আমাদের আন্দোলনে নামতে হবে। 

রুমালী হাঁসদা বলেন,  আমাদের এ দেশ সোনার বাংলাদেশ। কিন্তু দেশে যদি শিশুদের নিরাপত্তা না থাকে তবে কীভাবে এ দেশ সোনার বাংলাদেশ হয়? আমি একে সোনার বাংলাদেশ বলতে পারছি না। আমি অনেক দু:খিত।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news