Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন মুকুল কুমার ঘোষ

সৈয়দ মাহামুদ শাওন ( রাজশাহী) : Mukul Kumar Ghosh

রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নের রাতৈল গ্রামের বাসিন্দা, তানোর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি, চান্দুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুকুল কুমার ঘোষ (৬৫) আর নেই।

তিনি স্ট্রোক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

মুকুল কুমার ঘোষ জুরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি তানোর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত ছিলেন। এছাড়াও চান্দুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করেছেন।

শুক্রবার সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত তাঁর প্রতি সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান। পরে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেষকৃত্য সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news