মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পবিত্র ঈদুল আজহার ‘ঈদ বোনাস’ এর চেক হস্তান্তর করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।
এ সময় বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকগণ উপস্থিত ছিলেন।