
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছয়টি ইউনিয়নে আগামীকাল রোববার (২৪ মে ) দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিয়ামতপুর গ্রীড উপকেন্দ্রের ইনকামার-২ এর আউটগোয়িং ৩৩কেভি ফিডারের জরুরি রক্ষনাবেক্ষণ কাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উপজেলার ভাবিচা, নিয়ামতপুর সদর, রসুলপুর, পাঁড়ইল, শ্রীমন্তপুর ও বাহাদুরপুর ইউনিয়নে এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) সৈয়দ কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আগামীকাল রোববার (২৪মে) নিয়ামতপুর গ্রীড উপকেন্দ্রের ইনকামার-২ এর আউটগোয়িং ৩৩কেভি ফিডারের জরুরি রক্ষনাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল সাতটা হতে নয়টা পর্যন্ত দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ কামরুজ্জামান জানান, আসন্ন ঈদুল আজহায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য উপজেলার হাজিনগর ও চন্দননগর বাদে বাকি ছয়টি ইউনিয়নে দুই ঘণ্টা এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।