Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৩ মে ২০২৬ | ০৫:২২ অপরাহ্ন

প্রিমিয়ার লিগেও মৌসুম সেরা রোনালদোর পর্তুগাল সতীর্থ

অনলাইন ডেস্ক ২৩ মে ২০২৬

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে তারই পর্তুগাল সতীর্থ জোয়াও ফেলিক্স হয়েছেন মৌসুম সেরা। ইংলিশ প্রিমিয়ার লিগেও সিআরসেভেনের আন্তর্জাতিক সতীর্থ হয়েছেন মৌসুমের সেরা খেলোয়াড়। ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ হয়েছেন এই লিগ মৌসুমের সেরা।

চলতি মাসে পর্তুগাল মিডফিল্ডার ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনেরও বর্ষসেরা হন। গত সপ্তাহে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ২০তম গোল বানিয়ে দিয়ে লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ছোঁন তিনি।

ইউনাইটেডকে তৃতীয় স্থানে রেখে চ্যাম্পিয়ন্স লিগে তুলতে ৩৭ ম্যাচে ৮ গোলও করেছিলেন ফার্নান্দেজ।

এই লিগ মৌসুমে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ১৩২টি সুযোগ তৈরি করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের ডমিনিক সোবোসলাইয়ের চেয়ে ৪৩টি বেশি।

২০১১ সালে নেমাঞ্জা ভিদিচের পর প্রথম ইউনাইটেড খেলোয়াড় হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে গড়া প্যানেলের সঙ্গে জনসাধারণের ভোটে বিজয়ী নির্বাচিত হয়। আর্সেনালের ডেভিড রায়া, গ্যাব্রিয়েল ও ডেকলান রাইস, ম্যানসিটির আর্লিং হালান্ড ও আন্তোয়ান সেমেনিয়ো, ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো এবং নটিংহামের মর্গান গিবস-হোয়াইট সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। রোববার মৌসুমের শেষ ম্যাচে ম্যানইউ খেলবে ব্রাইটনের বিপক্ষে।

--সংগৃহীত ছবি