
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা বিভিন্ন এলাকার পাশাপাশি হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। ২৩ মে শনিবার উপজেলার চান্দাইকোনা ও হাটপাঙ্গাসী হাটে দেখা গেছে উপচেপড়া ভিড়। হাটে গরুর দাম স্বাভাবিক থাকায় খুশি ক্রেতারা। এখানে ছোট ও মাজারি গরুর চাহিদা অনেকটায় বেশি দেখা গেছে। বলা চলে গত কয়েক সপ্তাহের তুলনায় শনিবার উপজেলার বিভিন্ন গরুর হাটে দেখা গেছে উপচে পড়া ভিড়। এদিকে এবার গরুর দাম স্বাভাবিক থাকায় খুশি অনুভব করছেন অনেকেই।
এসআইএল/বিবিএন