Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সাকিবের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ অভিনেত্রীর

অনলাইন ডেস্ক Actress and model Momina Iqbal

পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) সাকিব চাধার। তার বিরুদ্ধে হয়রানি ও ব্ল্যাকমেলের গুরুতর অভিযোগ এনে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল।

সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুসারে, গত ২২ মে লাহোরের চুং থানায় এফআইআরটি দায়ের করা হয়। অভিনেত্রীর অভিযোগ, সাকিব তাকে এবং তার হবু স্বামীকে ফোনে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

মোমিনা জানান, এই আইনপ্রণেতা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সাকিব আগে থেকে বিবাহিত এবং তার দুজন স্ত্রী রয়েছে।

এই বিয়ের খবর জানতে পেরে মোমিনা তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এরপর থেকে ওই রাজনীতিক তার ওপর ক্ষুব্ধ হন এবং বিভিন্ন সময়ে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার শুরু করেন।

এখানেই শেষ নয়। শুধু মোমিনাই নন, তার বোনের ফোনেও হুমকিমূলক ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ।

এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, মোমিনা ও সাকিবের মামলায় তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি সহ্য করা হবে না। যেকোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রশাসন কঠোর ও আপোষহীন ব্যবস্থা গ্রহণ করবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news