Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ মে ২০২৬
০২:৪৬ অপরাহ্ন

কালবৈশাখী ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক The woman died

বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছচাপায় আমিনা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ মে) সকালে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম ওই গ্রামের মৃত সোলায়মানের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় আমিনা বেগম বাড়ির পাশের একটি আমগাছের নিচে আম কুড়াতে যান। ঝড়ের প্রচণ্ড দাপটে হঠাৎ গাছটি ভেঙে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়ে গাছ ভেঙে পড়ার কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news