Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৬ মে ২০২৬ | ০১:৩০ অপরাহ্ন

বদলগাছীতে ৩৫০ জনের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান

প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ):- ২৬ মে ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান কেটু এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।

অনুষ্ঠানে উপজেলার ৩৫০ জন দুঃস্থ, গরিব ও অসহায় নারী-পুরুষের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, সরকারের সহায়তা যেন প্রকৃত অসহায় ও দুঃস্থ মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়টি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এ সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


বদলগাছীতে ৩৫০ জনের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান