Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নির্জন বাঁশঝাড়ে নিয়ে মুখ বেঁধে শিশু ধর্ষন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

অনলাইন ডেস্ক Child raped with face tied in a secluded bamboo grove

হবিগঞ্জের নবীগঞ্জে চিপস বা খাবার কিনতে গিয়ে প্রতিবেশী এক লম্পট ও তার সহযোগীর হাতে নির্মম ধর্ষণের শিকার হয়েছে শিশু লামিয়া (ছদ্মনাম) নামের এক নারী শিশু।

"আম্মু, আমি মজা খাব। আমি তাকে ২০ টাকা দিয়েছিলাম এবং বলেছিলাম যাও, মজা নিয়ে আসো..."—কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের অবুঝ শিশু কন্যার সাথে ঘটে যাওয়া পৈশাচিক নির্যাতনের বিবরণ দিচ্ছিলেন এক হতভাগ্য মা। 

​শিশুটির  পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি প্রতিদিনের মতোই তার মায়ের কাছ থেকে ২০ টাকা নিয়ে বাড়ির পাশের ব্রিজের নিচের রাস্তা দিয়ে দোকানে খাবার কিনতে যাচ্ছিল। ঠিক তখনই ওঁত পেতে থাকা প্রতিবেশী মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া এবং তার সহযোগী মিলে শিশুটির পথ আটকিয়ে জোরপূর্বক শিশুটিকে তুলে পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায় এবং গামছা দিয়ে মুখ বেঁধে তার ওপর পাশবিক বর্বরতা চালায়।

​ প্রত্যক্ষদর্শীদের দেখে পালিয়ে গেল পাষণ্ডরা ​নির্যাতন চলাকালীন সময়ে স্থানীয় ৪-৫ জন মানুষ দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে ঘটনা স্থলে দৌড়িয়ে আসে।তাদের মধ্য ধর্ষক আফরোজের আপন চাচাও সেখানে উপস্থিত ছিলেন। 

একজন ব্যক্তি তার চাচাকে বাঁশঝাড়ের ভেতরের জঘন্য দৃশ্যটি দেখালে, চাচা নিজে দৌড়ে ঘটনাস্থলের দিকে যান। অবস্থা বেগতিক দেখে ধর্ষণকারী আফরোজ ও তার সহযোগী রক্তাক্ত অবস্থায় শিশুটিকে সেখানে ফেলেই দ্রুত পালিয়ে যায়।

​রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় শিশু লামিয়াকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নেওয়া হয়। লোকলজ্জা ও চরম ভয়ের কারণে পরিবারটি ঘটনার দিন রবিবার(২৪ মে) শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সাহস পায়নি। কিন্তু পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে,  সোমবার (২৫ মে) আশঙ্কাজনক অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news