Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৬ মে ২০২৬ | ০৮:৩১ অপরাহ্ন

বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

অনলাইন ডেস্ক ২৬ মে ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, সলঙ্গা থানাধীন ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ নিয়ে গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা মরদেহগুলো উদ্ধার করে থানায় এনেছি। এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। তবে, তারা সকলেই পুরুষ।

--সংগৃহীত ছবি