Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

যমুনা সেতুতে টোল আদায় পৌনে চার কোটি টাকা

অনলাইন ডেস্ক Toll collection on Jamuna Bridge is 4.5 crore taka

ঈদুল আজহার ছুটিতে ঘরমুখী মানুষের ঢল নামায় যমুনা সেতুতে বেড়েছে যানবাহন চলাচল। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৬ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে পৌনে চার কোটি টাকা।

বুধবার (২৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার (২৬ মে) মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন যমুনা সেতু পার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।

সৈয়দ রিয়াজ উদ্দিন আরও বলেন, এর মধ্যে পূর্ব টোল প্লাজা দিয়ে উত্তরমুখী ৩৬ হাজার ৪২৬টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।

যানবাহনের অতিরিক্ত যানচাপ সামলাতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও ৪টি অতিরিক্ত টোল বুথ চালু করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে সেতুর পূর্ব প্রান্তে বহির্গামী যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হলেও পশ্চিম প্রান্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গণপরিবহনের পাশাপাশি হাজার হাজার মানুষ ট্রাক, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে করেও বাড়ি ফিরছেন। ঈদযাত্রার এই চাপ সারা দেশেই তীব্র আকার ধারণ করেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news