Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বোদায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ Illegal structures demolished in Boda, 3 companies fined

পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের বোদা বাসষ্ট্যান্ড সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ মে) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের নেতৃত্বে একটি পুলিশের দল পঞ্চগড়ের বোদা বাসষ্ট্যান্ডে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, সড়কের উপর অবৈধ স্থাপনা থাকা বোদা মুনষ্টার হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা, আলমগীর স্টোরকে ৩ হাজার ও তৈইবুল চা-স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

একই সাথে মহাসড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তার উপর থেকে দিনের মধ্যে সরিয়ে ফেলার শর্ত আরোপ করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও রাস্তার উপর বাস, সিএনজি, অটোরিকশা পার্কিং না করার জন্য চালকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে প্রশাসন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান জানান, রাস্তায় অবৈধ ভাবে স্থাপনা তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সহ রাস্তায় যত্রতত্র পার্কিং না করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news