Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কুড়িয়ে পাওয়া ককটেল হাতে নিতেই বিস্ফোরণ

অনলাইন ডেস্ক Explosion as soon as the cocktail was picked up

শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত মরিচখেত থেকে কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণের ঘটনায় রাহাত (১০) নামের এক শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাহাত লাগোয়া মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার সামছু মাদবরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মরিচ খেতে খেলার ছলে প্রবেশ করে রাহাত। সেখানে কসটেপ মোড়ানো একটি ককটেল দেখতে পেলে সেটিকে খেলনা ভেবে কুড়িয়ে নিয়ে খোলার চেষ্টা করে সে। একপর্যায়ে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে রাহাতের দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে জাজিরা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, শিশুটি কুড়িয়ে পাওয়া ককটেলটি খোলার চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়ে দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news