Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে, আহত ১৭

অনলাইন ডেস্ক Bus falls into ditch on Dhaka-Tangail highway, 17 injured

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকার ৫ নম্বর ব্রিজ-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল। পথে কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news