Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পাঠানপাড়া নিবাসী এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

নিজস্ব প্রতিবেদক : Rasik Administrator mourns death of S. M. Nurudaula Manzoor

রাজশাহী মহানগরীর পাঠানপাড়া নিবাসী সাবেক এমপি মরহুম নাদিম মোস্তফার বড়ভাই এস. এম নুরুদৌলা মন্জুর শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শনিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক প্রশাসক।

শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শনিবার বাদ যোহর পাঠানপাড়া জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু, এমপি এবং রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news