Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে  দোয়া মাহফিল, আলোচনা সভা, বিনামূল্যে  চিকিৎসাসেবা এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  ( ৩০ মে) বেলা ১১ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নওগাঁ-১ (নিয়ামতপুর পোরশা ও সাপাহার) 

আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উপজেলা যুবদল নেতা কাউসারুল ইসলাম রতনের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী (টিটু),  আমিনুল ইসলাম (ভিপি), এ কে এম খলিলুর রহমান; সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া একই স্থানে উপজেলা বাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য  মোস্তাফিজুর রহমান। 


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news