Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ৩১ মে ২০২৬ | ১০:৪৬ পূর্বাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ৩১ মে ২০২৬

পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৬ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে কুরআন খতম, শোক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় -২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর প্রদর্শিত পথ, দর্শন ও কর্মসূচি দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষাকবচ।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্নগুলো দেখেছিলেন এবং বেগম খালেদা জিয়া যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন সেগুলো বাস্তবায়নে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও কর্মসূচীর মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংহতকরণের দায়িত্ব আমাদেরকে সুচারুরূপে পালন করতে হবে।

জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুর ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জর্জ কোর্টের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ। এসব কর্মসূচিতে জেলা ও উপজেলার বিএনপি এবং সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় কালো ব্যাজ ধারন, বাদ জোহর জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মোনাজাত শেষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।