Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩১ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী প্রেসক্লাবের নামে অপপ্রচারে থানায় জিডি, প্রেসক্লাবের সম্মানহানিকর কিছু কোরলেই আইনানুগ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: GD filed at police station for spreading misinformation in the name of Press Club

রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মোঃ সুরুজ আলীসহ প্রেসক্লাবের একাধিক সম্মানিত সাংবাদিকের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর ছবি ও অপপ্রচারমূলক পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এছাড়া রাজশাহী প্রেসক্লাবের  কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অন্যায় চাপের কাছে নতি স্বীকার করে না এবং ভবিষ্যতেও করবে না। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষার প্রশ্নে রাজশাহী প্রেসক্লাব সবসময় আপসহীন থাকবে। ঐক্য, পেশাদারিত্ব ও সত্যের পক্ষে থেকে আমরা সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাব-এটাই আমাদের অঙ্গীকার বলে জানিয়েছেন ক্লাবটির সাধারন সম্পাদক। 

জিডি সূত্রে জানা যায়, গত ৩০ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী প্রেসক্লাবে অবস্থানকালে মোঃ সুরুজ আলী তার মোবাইল ফোন, ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে ফেসবুক ব্যবহার করার সময় দেখতে পান যে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ভুয়া ফেসবুক আইডি খুলে তার নাম এবং রাজশাহী প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছে। একই সঙ্গে বিভ্রান্তিকর ও সম্পাদিত ছবি পোস্ট করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, একাধিক ফেসবুক লিংকের মাধ্যমে পরিকল্পিতভাবে এ অপপ্রচার পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি বিভিন্ন উপায়ে সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও এখন পর্যন্ত তাদের শনাক্ত করতে সক্ষম হননি।

মোঃ সুরুজ আলী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য ও ছবিগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ ধরনের অপপ্রচার বন্ধে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অন্যদিকে, ঐতিহ্যবাহী ক্লাবটির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন,রাজশাহী প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ একটি ঐতিহ্যবাহী, সাংবাদিকবান্ধব ও অরাজনৈতিক সংগঠন। 

রাজশাহী প্রেসক্লাবের কোনো সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র, হয়রানি, হুমকি-ধামকি কিংবা সম্মানহানিকর কোনো কর্মকাণ্ড পরিচালিত হলে তা কখনোই নীরবে মেনে নেওয়া হবে না। একজন সাংবাদিকের ওপর অন্যায় মানেই পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। তাই প্রেসক্লাবের যেকোনো সদস্যের স্বার্থ, নিরাপত্তা ও সম্মান রক্ষায় রাজশাহী প্রেসক্লাব সর্বদা ঐক্যবদ্ধ, সতর্ক এবং সোচ্চার থাকবে।

রাজশাহী প্রেসক্লাব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অন্যায় চাপের কাছে নতি স্বীকার করে না এবং ভবিষ্যতেও করবে না। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষার প্রশ্নে রাজশাহী প্রেসক্লাব সবসময় আপসহীন থাকবে। ঐক্য, পেশাদারিত্ব ও সত্যের পক্ষে থেকে আমরা সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাব-এটাই আমাদের অঙ্গীকার।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news