Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় স্থানান্তর

নিজেস্ব প্রতিবেদক :- Terrorist attack on youth due to past enmity

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন সানারুল (পিতার নাম: আব্দুল মালেক)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে একদল দুর্বৃত্ত সানারুলের নিজ বাসায় ঢুকে তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে।

সানারুলের বাড়ি রাজশাহী নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের খড়বনা এলাকায়। হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে রাজধানী ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আহতের স্বজনরা।

পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে, তবে মামলার প্রস্তুতি চলছ।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news