আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ট্রেইনি জোনাল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩১ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, ছুটির নগদীকরণ/টিএ/ডিএ-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার
লোকবল নিয়োগ: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: প্রাথমিক কম্পিউটার জ্ঞান (এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট)।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, ছুটির নগদীকরণ/টিএ/ডিএ, কমিশন, ৬ মাসের সফল প্রবেশন পিরিয়ডের পর পদোন্নতির সুযোগসহ একটি সম্ভাবনাময় ক্যারিয়ার পথ। প্রাণ-আরএফএল আউটলেটগুলিতে ছাড়সহ বাকিতে কেনার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬