Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০১ জুন ২০২৬ | ০৯:০০ অপরাহ্ন

তোফায়েল আহমেদকে ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে

অনলাইন ডেস্ক ০১ জুন ২০২৬

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের লাশ মঙ্গলবার (২ জুন) ভোলায় নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ৷

সোমবার (১ জুন) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ৷

তোফায়েল আহমেদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজার নামাজ শেষে লাশ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে।

মঙ্গলবার হেলিকপ্টার বা লাশবাহী ফ্রিজিং ভ্যানে ভোলায় নেওয়া হবে।

জোহরের নামাজের পরে ভোলা জেলা স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সূত্র : বাংলানিউজ

--সংগৃহীত ছবি