Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০২ জুন ২০২৬ | ০৪:০২ অপরাহ্ন

নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০২ জুন ২০২৬

নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে  ১৫ লিটার চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ  এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।  সোমবার   (১ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের গন্ধশাইল (বাগমারা) গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম লুবিন হাঁসদা(৩৬)। বাবার নাম বিশু হাঁসদা। বাড়ি উপজেলার  গন্ধশাইল(বাগমারা) গ্রামে। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলামের  নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার পাঁড়ইল ইউনিয়নের গন্ধসাইল(বাগমারা) গ্রামে মাদক বিরোধী  অভিযান পরিচালনা করে।  এসময় লুবিন হাঁসদার বাড়ি থেকে ১৫ লিটার চোলাই মদ এবং ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

 নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, গতকাল (সোমবার  ) বিকেলে ১৫ লিটার চোলাই মদ এবং ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ এক  মাদক কারবারিকে   গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার  দেখিয়ে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ১৫ লিটার চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।