Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০২ জুন ২০২৬
০৬:১১ অপরাহ্ন

জাম খাওয়া নিয়ে বাগবিতণ্ডা, বাঁশের আঘাতে প্রাণ গেল কিশোরের

অনলাইন ডেস্ক Teenager dies after being hit by bamboo

চাঁদপুর শহরে জাম খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ইয়াসিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন)বেলা ১১টায় শহরের  বড় স্টেশন যমুনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন যমুনা রোড এলাকার ইলিয়াসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ টাকা দিয়ে জাম কিনে খাচ্ছিলেন কিশোর ইয়াসিন। এসময় একই এলাকার সাদেক প্রধানীয়ার ছেলে মুসা প্রধানীয়ার (১৭) বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মুসা প্রধানীয়া বাঁশ দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করলে ইয়াসিন গুরুতর রক্তাক্ত আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। তবে, ঢাকায় নেওয়ার পথে রাজধনীর সাইনবোর্ড এলাকায় পৌঁছামাত্র ইয়াসিনের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে পুনরায় চাঁদপুরে ফিরছেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news