Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

টি-টোয়েন্টিতে জাপানের দুই ওপেনারের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক World record of two Japanese openers

পাঁচ বছরও টিকল না উসমান গনি ও হজরতউল্লাহ জাজাইয়ের রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে দেরাদুনে ২৩৬ রানের জুটি গড়েছিলেন তারা। তা ভেঙে দিয়ে নতুন এক বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছেন জাপানের দুই ওপেনার লাচলান ইয়ামামোতো-লেক ও কেন্ডেল কাদোয়াকি-ফ্লেমিং।  

হংকংয়ে মং ককে চলমান পূর্ব এশিয়া কাপে চীনের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নেয় জাপান। কোনো উইকেট না হারিয়ে ২৫৮ রান যোগ করে তারা। ওপেনিং তো বটেই যেকোনো উইকেটে টি-টোয়েন্টি ইতিহাসে তা সর্বোচ্চ রানের জুটি।  

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপ্রতিরোধ্য থাকেন দুই ওপেনার। দুজনেই দেখা পান সেঞ্চুরির। ৬৮ বলে ৮ চার ও ১২ ছক্কায় ১৩৪ রানে অপরাজিত থাকেন লাচলান। এটিই তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্কায় অধিনায়ক ফ্লেমিং অপরাজিত ছিলেন ১০৯ রানে।  

রানপাহাড়ের জবাব দিতে নেমে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় চীন। তাতে ১৮০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

(বিবিএন/১৫ ফেব্রুয়ারি/এসডি)


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news