Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিকেলে কারামুক্ত হতে পারেন মির্জা ফখরুল-আমীর খসরু

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সব মামলায় প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ ওয়ারেন্ট প্রত্যাহার করেছেন। সেক্ষেত্রে বিএনপির শীর্ষ দুই নেতা আজ বিকেলে কারামুক্ত হতে পারেন বলে জানিয়েছেন তদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। 

তিনি বলেন, সব মামলায় মির্জা ফখরুল ও আমির খসরুর প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়েছে। দুপুরের মধ্যে এ আদেশ কারাগারে পৌঁছে যাবে। সেক্ষেত্রে তারা বিকেলে কারাগার মুক্ত হতে পারবেন। 

এর আগে বুধবার প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার মামলায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের এ জামিন মঞ্জুর করেন। এর মধ্য দিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর বিভিন্ন থানায় দায়ের করা সব মামলায় জামিন পেয়েছেন তারা। সেক্ষেত্রে তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানান আইনজীবী।

(বিবিএন/১৫ ফেব্রুয়ারি/এসডি)


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news