Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ জুন ২০২৬
০৯:২২ অপরাহ্ন

রাজশাহীতে চলন্ত ট্রেনের বিছিন্ন ইঞ্জিনের ধাক্কায় রেলকর্মী আহত

আবুল কালাম আজাদ,রাজশাহী:- Railway worker injured after being hit by detached engine of moving train in Rajshahi

রাজশাহীতে চলন্ত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে বিছিন্ন ইঞ্জিনের ধাক্কায় ওয়েম্যান জাহিদ (৪০) নামের একজন ওয়েম্যান গুরুতর আহত হয়েছেন। মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (৩জুন)দুপুরে মহানগরীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় ঘটনাটি ঘটে। কর্তব্যরত গ্যাং-৬-এর ওয়েম্যান সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

সেকেন্দার বলেন, রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেসের পেছনে ঈশ্বরদী থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন রাজশাহীতে আনা হচ্ছিল। পথে পবা উপজেলার ভরোয়াপাড়া এলাকায় ট্রেনের পেছন থেকে ইঞ্জিনটি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন ইঞ্জিনটি পেছনে পেছনে আসতে থাকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকায় থামে। 

ততক্ষনে কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়।

ট্রেন চলে যাওয়ার পর মূল ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করলে রেল লাইন মেরামত কাজ করার জন্য জাহিদ রেললাইনে ওঠামাত্র পেছন থেকে আসা বিছিন্ন ইঞ্জিনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়।

রেল কর্মচারীরা বোলছেন,মেকানিক্যাল বিভাগের কর্মচারীদের কাজে গাফেলতি,দায়সারা কাজের জন্য ঘটনাটি ঘটেছে।তাছাড়া,মেকানিক্যাল বিভাগের গাফেলতির কারনে প্রায় প্রতিনিয়ত চলন্ত ট্রন থেকে কোচ ও ইঞ্জিন বিছিন্নের ঘটনা নতুন নয়!

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, কপোতাক্ষ ট্রেনের পেছনের বগির সঙ্গে একটি ইঞ্জিন সম্ভবত ঈশ্বরদী থেকে আনা হচ্ছিল। পথে ইঞ্জিনটি বিচ্ছিন্ন হয়ে যায়। কেন এটি খুলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।এবং ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি করা হয়েছে।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news