রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন। এ সময় তারা ছাত্রলীগকে গুপ্তলীগ আখ্যা দিয়ে তাদের গুপ্ত মিছিল ও সকল কাযক্রম প্রতিহত করার আহ্বান জানান। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় রাজশাহী নগরীর নওদাপাড়ায় এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
তারা বলেন,রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য মেনে নেওয়া হবে না। ছাত্রলীগ ঝটিকা মিছিলের মাধ্যমে দেশের য়ড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধে ছাত্রলীগ পুনরায় অরাজকতা তৈরি করার চেষ্টা করলে তা কঠোর ভাবে দমন করা হবে।