Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ জুন ২০২৬
০৯:২৮ অপরাহ্ন

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে ‘বাপা'র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 'BAPA' discussion meeting on World Environment Day

রাজশাহীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলা শাখার আয়োজনে "বিশ্ব পরিবেশ দিবস ২০২৬" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য "জলবায়ু পরিবর্তন ; আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা।"

শুক্রবার (৫ জুন) বিকেলে রাজশাহী আধুনিক পাঠাগার হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলা শাখার সভাপতি মাহমুদ হোসেন।

সাধারণ সম্পাদক মোসা: সেলিনা বেগম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাপা রাজশাহী জেলা শাখার সহসভাপতি জুয়েল কিবরিয়া, সদস্য প্রকৌশলী জুনায়েদ আহমেদ, তানোর উপজেলা শাখার সভাপতি মফিজ উদ্দিন সরকার, পবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, সহসভাপতি হাসিনুর রহমান, জেলার কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সদস্য এহতেশামুল হক, সদস্য সুভাষ চন্দ্র হেমরম। এসময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলা ও উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, রাজশাহীতে বিপুল সংখ্যক হারে পুকুর কমেছে, আবার অপরিকল্পিতভাবে পুকুর খনন হয়েছে। বিপুল সংখ্যক গাছপালা কাটা হচ্ছে, এর কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে এই অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং গ্রীষ্মকালে চরম তাপদাহ ও খরার সৃষ্টি হচ্ছে, যা সামগ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসময ভরাট পুকুরগুলো পূন:রুদ্ধারে এবং আর যেন নতুন করে পুকুর ভরাট ও কাটা নাহয় এবং বিনা প্রয়োজনে গাছ কাটা নাহয় সেদিকেও সচেতন হওয়ার এবং সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান অতিথিবৃন্দগণ। নিজে সচেতন, প্রতিবেশীসহ সমাজের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলেও জানান তাঁরা। আগামীর শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী উপহার দিতে এবং সবুজ বনায়ন গড়ে তুলতে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও মাটি, পানি, বায়ু, শব্দদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়েও সভায় আলোচনা হয়। সভায় নিরাপদ সুষ্ঠু ও পরিবেশবান্ধব সমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news