Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বৈদ্যুতিক পোল থেকে ঘুঘুর বাচ্চা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে কিশোরের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার: Teenager dies of electrocution

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাসা থেকে বাচ্চা পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃস্ট হয়ে এক কিশোরের মর্মান্তি মৃত্যু হয়েছে।

রাজপাড়া থানা পুলিশ জানায়, ৬মে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটির তারে ঘুঘু বাসা বেঁধে বাচ্চা তোলে।  কিশোর সাজ্জাদ (১৪) বাসা থেকে ঘুঘু বাচ্চা পাড়ার জন্য  বিদ্যুত পোলে উঠলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্য হয়।

মৃত সাজ্জাদের  বাবার নাম সাজু, বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলায়। তারা রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড বন্ধ গেই মসজিদ বাকীর পিছনে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা পৌনে ১১টার দিকে তারা খবর পেয়ে তেরখাদিয়া স্টেডিয়ামের মেইনগেটের সামনে ঘটনা স্থলে যান।একটি বাড়ির টিন চালা ও পোলের বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ঝুলে থাকতেব দেখতে পান।

ফায়ার সার্ভিস কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক)পাঠায়। রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে  মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। 

পুলিশ জানায় আইনি কার্যক্রম শেষে কিশোরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এবিষয়ে থানায় একটি অপমৃত মামলা হব বলেও জানান পুলিশ। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news