Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রামু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Nurul Haque Nur

কক্সবাজারের রামু উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, এমপি।

শনিবার ৬ জুন বিকেলে ​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সরেজমিনে বিভিন্ন ক্লাসরুম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করে প্রশিক্ষণের মান পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিল্লুর রহমান এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রামুর অধ্যক্ষ মো: শাহ জালাল।

​এছাড়াও প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন এবং প্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন। তিনি প্রতিষ্ঠানের চমৎকার পরিবেশ ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার ক্ষেত্রে 'কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রামু' যেন শতভাগ অবদান রাখতে পারে, সে লক্ষ্যে তিনি সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

​পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীর আন্তরিক উপস্থিতির প্রতি সম্মান ও কৃতজ্ঞতাস্বরূপ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news