Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ জুন ২০২৬
০৯:১৪ অপরাহ্ন

পবায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : Rally and discussion meeting on the occasion of World Environment Day

“প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য পদক্ষেপ, আমাদের ভবিষ্যতের জন্য অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবা উপজেলা প্রশাসন ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলার সকল মহিলা সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে এ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসারবৃন্দ, উপজেলার বিভিন্ন মহিলা সমবায় সমিতির সদস্য ও ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধিরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

“পরিবেশ রক্ষা কেবল সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রতিটি মা-বোনকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। প্লাস্টিক বর্জন এবং বেশি করে বৃক্ষরোপণই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পৃথিবী উপহার দিতে।”

র‌্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনুল আবেদীন। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ওয়েভ ফাউন্ডেশন এর প্রতিনিধি, পবা উপজেলার বড়গাছি, একতা, প্রতিভা, দামকুড়া ও দর্শনপাড়া মহিলা সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দ।

বক্তারা গ্রামীণ নারীদের পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং টেকসই সমবায়ের মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত সমবায় সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়। সমগ্র কর্মসূচিটি সঞ্চালনা করেন মোঃ আব্দুল মাজেদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা সমবায় সমিতির নেত্রীবৃন্দ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news