Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১১ জুন ২০২৬ | ০২:২০ অপরাহ্ন

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

অনলাইন ডেস্ক ১১ জুন ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে বন্দর থানার মদনপুরে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- হযরত আলী (৮ শতাংশ), মিম (৪১ শতাংশ), সুলতানা (৯০ শতাংশ), মান্নান (৩০ শতাংশ) এবং সিয়াম (৭৭ শতাংশ) দগ্ধ হয়েছেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।--সংগৃহীত ছবি