Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১১ জুন ২০২৬
০৩:৩০ অপরাহ্ন

রাজশাহীতে গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : Grameenphone demands 5 percent dividend from profits

গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ অবিলম্বে পরিশোধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টায় নগরীর আলুপট্টি মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে ‘গ্রামীণফোন ৫% বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী’।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে মামলা চলমান থাকায় গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, প্রতিষ্ঠানটির মুনাফার ৫ শতাংশ অংশীদারিত্ব বাবদ বিপুল পরিমাণ অর্থ এখনো বকেয়া রয়েছে। বর্তমানে এই বকেয়া অর্থের পরিমাণ প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকায় পৌঁছেছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘসূত্রিতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান করতে হবে এবং সাবেক কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া লভ্যাংশ পরিশোধের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা সারিয়ার মতিন, সারিয়ার কবির রাসেল, মসিউর রহমান, ইউসুফ আলী ও আবু সুফিয়ান।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে দীর্ঘদিনের এই বিরোধের অবসান ঘটিয়ে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা যায়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news