Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

জ্বালানি সংকট কাটিয়ে আগামীকাল থেকে চালু হচ্ছে রুয়েটের সব বাস ট্রিপ

রুয়েট প্রতিনিধি All RUET bus trips to resume from tomorrow

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধিকাংশ বাস ট্রিপ আগামীকাল ১৩ জুন (শনিবার) থেকে পুনরায় চালু হচ্ছে। পূর্বের সময়সূচি অনুযায়ী সবগুলো ট্রিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রুয়েট পরিবহন শাখার প্রশাসক অধ্যাপক মো. ওয়াহেদুল ইসলাম জানান, “শিক্ষার্থীদের অসুবিধা লাঘবে এবং উপাচার্য স্যারের নির্দেশে আগামীকাল থেকে পূর্বের ন্যায় বাস ট্রিপসমূহ চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও নারী শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি বিবেচনা করে কিছুদিন আগেই মেয়েদের হলের ট্রিপসমূহ চালু করা হয়েছিল।”

জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে এতদিন সকাল ৮টা ও দুপুর ১টা ২০ মিনিটের ট্রিপ ছাড়া অন্যান্য বাস ট্রিপ বন্ধ রাখা হয়েছিল। এতে শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়। বিশেষ করে বিকেলের ৩টি ট্রিপ বন্ধ থাকায় ক্লাস শেষে বাসের ওপর নির্ভরশীল শিক্ষার্থীদের সমস্যার পাশাপাশি অতিরিক্ত আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে হয়।

শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক মহোদয়ের নির্দেশে পুনরায় সব বাস ট্রিপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news