Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় পঞ্চগড়ে জেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে পঞ্চগড় কালেক্টর চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

তিনি জানান, এ মৌসুমে জেলায় দুই লাখ ৪০ হাজার বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পঞ্চগড়ের পরিবেশ ও মাটি উপযোগী বৃক্ষ রোপণ করা হবে। নিম, জলপাই, লেবু,  লটকন, কাঁঠাল, আমলকী গাছ লাগানো হবে। শুধু গাছ লাগানো নয় এসব গাছের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে।

এ অনুষ্ঠানের আগে কক্সবাজার পাতলী খাল খননের কাজ এবং এ খালের দুই ধারে বৃক্ষ রোপণের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান দুটি বিটিভি সৌজন্যে টেলিভিশনের বড় পর্দায় দেখানো হয়। এ সময় ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news