চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
শনিবার (১৩ জুন) রাত ১২টা ৪০ মিনিটে সীমান্ত পিলার ২২০/এমপি এলাকায় বিএসএফ ১৫ জনকে (২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু) নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবির কঠোর অবস্থানের মুখে রাত ২টা ৪০ মিনিটে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পুশ-ইনসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা সতর্ক রয়েছে।
এসআইএল/বিবিএন