Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

২১ মিনিটেই ব্রাজিলের জালে মরক্কোর গোল

অনলাইন ডেস্ক Morocco scored against Brazil in the 21st minute

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে মরক্কো। কিন্তু বারবার ব্রাজিলের রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলতে থাকেন মরক্কোর আক্রমণভাগের ফুটবলাররা। অবশেষে ম্যাচের ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির করা গোলে এগিয়ে গেল আফ্রিকান দেশটি।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারত মরক্কো। ডান প্রান্ত থেকে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে উঠে তারা। ব্রাজিলের ডি-বক্সে বল পেয়েও যান মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। বলটি নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট লক্ষ্য করে শটও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দেয়াল হয়ে সামনে দাঁড়িয়ে যান সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

মরক্কোর শুরুর দাপট সামলে ক্রমেই ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। সেলেসাওদের এক কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। সময়মতো লাফিয়েও উঠেছিলেন তিনি। কিন্তু বলের সঙ্গে সংযোগ করতে পারেননি তিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news