Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ জুন ২০২৬
০৭:০৩ অপরাহ্ন

চাঁ'নবাবগঞ্জেড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, ইউপি সদস্যকে বহিষ্কারের নির্দেশ

আবুল কালাম আজাদ UP member ordered to be expelled

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সরকারি অর্থায়নে ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগে উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য বাসেদ আলীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক।

জানাগেছে, ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের ৫ লাখ ৫২ হাজার ২০০ টাকা ব্যয়ে পাঁকা ইউনিয়নের বহিপাড়া গ্রামের মসজিদ থেকে মোয়াজ্জেমের বাড়ি পর্যন্ত ১৮৭ ফুট দীর্ঘ ও ৩ ফুট প্রস্থের একটি ড্রেন নির্মাণকাজ শুরু হয়। কাজটির তদারকির দায়িত্বে ছিলেন ইউপি সদস্য বাসেদ আলী।

কাজ শুরুর প্রথম দিনেই নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এছাড়া ঢালাইয়ের জন্য খোয়া, সিমেন্ট ও বালুর মিশ্রণ সরাসরি মাটির ওপর প্রস্তুত করা হয়েছে, যা সরকারি নির্মাণকাজের মানদণ্ডের পরিপন্থী।স্থানীয়রা অনিয়ম দূর করে নির্ধারিত মান বজায় রেখে কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য বাসেদ আলী বলেন, “মিস্ত্রীরা ভুল করেছে। এতে যে ক্ষতি হবে, তা আমারই হবে। বিষয়টি আমি সংশোধন করে নেব।”

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, “সবচেয়ে বড় ভুল হয়েছে খোয়া, সিমেন্ট ও বালুর মিশ্রণ সরাসরি মাটির ওপর প্রস্তুত করা। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট সদস্যকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে অন্য এক সদস্যের তত্ত্বাবধানে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, “সরকারি উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news