Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে ডিএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

জেসিকা শেখ DFA Under-14 Football Development Program inaugurated in Rajshahi

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় এবং রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ডিএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নাটোর ও সিরাজগঞ্জ জেলা দলের মধ্যকার ম্যাচ রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজশাহীর মোঃ সরদার আলী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি নজরুল ইসলাম (লিয়ন)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম (সিরাজ)।


বক্তারা বলেন, দেশের ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে এবং তাদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাটোর ও সিরাজগঞ্জ জেলা দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দুই দলই জয়লাভের লক্ষ্যে লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামে। মাঠে উপস্থিত দর্শকরা ক্ষুদে ফুটবলারদের নৈপুণ্য উপভোগ করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news